প্রি-অ্যারাইভাল ডাটা ফর্ম
জরুরি বিজ্ঞপ্তি: হজ ২০২৬ প্রি-অ্যারাইভাল ডাটা প্রদান সংক্রান্ত
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
বীনা ইন্টারন্যাশনাল-এর সাথে হজ্জ কার্যক্রম পরিচালনাকারী সকল সম্মানিত এজেন্সি মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে বীনা ইন্টারন্যাশনাল হজ্জ টিম-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আলহামদুলিল্লাহ, সৌদি হজ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আপনাদের হাউস কন্ট্রাক্ট, ভিসা ও টিকিট সংগ্রহের প্রক্রিয়া আমরা সফলভাবে সম্পন্ন করেছি।
বর্তমানে মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, হাজি সাহেবদের প্রি-অ্যারাইভাল তথ্য Pre-Arrival Information দ্রুততম সময়ের মধ্যে সৌদি সারিকা (Yousr Masaher)-এর নিকট প্রেরণ করা বাধ্যতামূলক। এই তথ্য সময়মতো প্রদান না করলে পরবর্তী আনুষ্ঠানিকতায় জটিলতা সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাই আপনাদের নিকট বিশেষ অনুরোধ, নিচের ফরমটি নির্ভুলভাবে পূরণ করে আপনার তথ্য জমা দিন।